তিন কন্যার মুক্তিযুদ্ধ
একাত্তর সাল বাঙালির স্বাধীনতা ও জাতীয় অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক দ্রোহের নাম। সেই সময়ে পঞ্চাশ হাজার বর্গমাইলেরও বেশি এলাকাজুড়ে সবুজ ভূমি জ্বলে উঠেছিল আগুনের মতো। মুক্তিযুদ্ধ বাংলা সাহিত্যে এক অনন্য প্রভাব বিস্তার করেছে এবং আমাদের সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছে। তবে বেশিরভাগ সাহিত্যকর্মে নারী মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন প্রান্তিক জনগোষ্ঠীর ঘটনা প্রায়ই উপেক্ষিত থেকে গেছে। এই অনালোকিত দিকটি তুলে ধরতেই বরেন চক্রবর্তী রচনা করেছেন ‘তিন কন্যার মুক্তিযুদ্ধ’। এটি মূলত একটি ত্রয়ী উপন্যাস, যেখানে ‘ক্রান্তিকাল’, ‘মুক্তি উপাখ্যান’ ও ‘তামস’ নামক তিনটি উপন্যাস একত্রে স্থান পেয়েছে। ভিন্ন দৃষ্টিকোণ থেকে মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে পাঠকের সামনে উপস্থাপন করেছে এই গ্রন্থ।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2009 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 984415278x |
| পৃষ্ঠা সংখ্যা | : | 441 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।