রোকেয়া সাখাওয়াত হোসেন শিক্ষা, সমাজদর্শন ও প্রাসঙ্গিক ভাবনা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গোলাম সারোয়ারের 'রোকেয়া সাখাওয়াত হোসেন শিক্ষা, সমাজদর্শন ও প্রাসঙ্গিক ভাবনা' গ্রন্থটি বেগম রোকেয়ার চেতনা ও দর্শন কীভাবে দুই বাংলায় ছড়িয়ে পড়েছিল তার এক ঐতিহাসিক দলিল। দেশভাগের পর ভারতে রোকেয়ার চর্চা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু ১৯৬৪ সালে তাঁর পুত্রসম আমীর হোসেন চৌধুরীর মৃত্যুর পর ধীরে ধীরে সেই চর্চা আবার শুরু হয়।
বইটিতে রোকেয়া সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে, যেমন ভারতে তাঁর গ্রন্থগুলোর পাঠ, প্রথম পিএইচডি গবেষক মীনা বেলিয়াপ্পার কাজ, কলকাতার সল্টলেকে তাঁর নামে প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা এবং সেখানে আবক্ষ মূর্তি স্থাপন। রোকেয়া গবেষক প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়ের সমন্বয়ে রচিত এই গ্রন্থটি রোকেয়ার সমাজদর্শন ও শিক্ষাভাবনা নিয়ে যারা গবেষণা করতে চান, তাদের জন্য তথ্যসমৃদ্ধ একটি আকর গ্রন্থ।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848799611 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 174 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |