পাগলা বুড়োর বাড়ি
by ডিউক জন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ডিউক জনের রহস্যকাহিনি 'পাগলা বুড়োর বাড়ি'। মাঠের উল্টো দিকে আদ্যিকালের সেই বাড়ি, যাকে সবাই চেনে পাগলা বুড়োর বাড়ি নামে। মরহুম মালিকের মাথায় ছিল নাকি ছিট। বাসিন্দাবিহীন দালানবাড়িটির ভিতর থেকে রাতদুপুরে কার চিৎকার ভেসে আসে? বিচিত্র ওই পদচিহ্নগুলোর ব্যাখ্যাই বা কী? ত্রিসীমানায় মানুষ দেখলেই কেয়ারটেকার কেন খেপে ওঠে?
বড়দিনের ছুটিতে রহস্যের পারদ তুঙ্গে। আদনান, মুকিত, দীপ্র আর পাভেল জড়িয়ে পড়ে গা শিউরানো এক তুষারযাত্রায়। 'চার মূর্তি' সিরিজের দ্বিতীয় কাহিনি এটি, তবে প্রতিটি কাহিনিই স্বয়ংসম্পূর্ণ। রহস্যপ্রিয় তরুণ পাঠকদের জন্য দারুণ এক পড়ার অভিজ্ঞতা।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848801048 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |