মার্কসীয় দর্শন : মানুষ ও সমাজ-২
কার্ল হেনরিক মার্কসের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মার্কসীয় দর্শন। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বিশ্বে পরিচিত। এই দর্শনের বিকাশে ফ্রেডরিক এঙ্গেলস ও ভ্লাদিমির ইলিচ লেনিনের অবদানও কম নয়। মার্কসবাদ মূলত এই তিন চিন্তাবিদের রচনার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি ক্রমবিবর্তনশীল দার্শনিক ধারা। রাজনৈতিক ও দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে এটি পুঁজিবাদী শোষণের অবসান ঘটিয়ে শ্রমিক শ্রেণির বিপ্লবী সংগ্রামের পক্ষে দৃঢ় অবস্থান নেয়। সমাজ কেমন হওয়া উচিত, তার একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরাই এই দর্শনের মুখ্য উদ্দেশ্য।
মার্কস, এঙ্গেলস ও লেনিন বৈজ্ঞানিক যুক্তি দিয়ে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার মূল উৎস বিশ্লেষণ করেছেন। তাঁরা বস্তুবাদকে দর্শনের কেন্দ্রে স্থাপন করেছেন। তাঁদের মতে, বস্তুবাদ থেকে সামান্য বিচ্যুতিও মানুষকে মারাত্মক বিভ্রান্তিতে ফেলতে পারে। অষ্টাদশ শতকের বস্তুবাদের সীমাবদ্ধতা পেরিয়ে তাঁরা জার্মান চিরায়ত দর্শনের আলোকে নতুন উচ্চতায় পৌঁছেছেন। 'মার্কসীয় দর্শন : মানুষ ও সমাজ-২' গ্রন্থের প্রতিটি প্রবন্ধে এই দার্শনিক অবস্থানের দৃঢ় প্রতিফলন ঘটেছে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।