নরকবাস
by সুস্ময় সুমন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আভাস মাহমুদ আর তিয়ানার সংসার ছিল সুখের। এক শনিবার সকালে ব্যবসার কাজে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিল তিয়ানা। নির্ধারিত সময়ের একদিন আগেই স্বামীকে ফোন করে সে জানায়, কাজ শেষ হয়ে গেছে, তাই বন্দরনগরী থেকে ঢাকায় ফিরছে সে।
অসুস্থ থাকায় আভাস সেদিন অফিসে যায়নি। মাথাব্যথা আর জ্বরের অজুহাতে সে জানিয়ে দিল, তিয়ানাকে রিসিভ করতে স্টেশনে আসতে পারবে না। কমলাপুরে নেমে ট্যাক্সি নিল তিয়ানা। বৃষ্টিতে চারদিক ঝাপসা, সঙ্গে ঢাকার কুখ্যাত যানজট। ট্যাক্সি কিছুটা এগোতেই অচেনা নম্বর থেকে কল এলো। চাপা, খসখসে কণ্ঠে বলা হলো, 'মিসেস তিয়ানা?' পরক্ষণেই সেই কণ্ঠ জানাল, কিছুক্ষণ আগে বাসার ছয়তলার বারান্দা থেকে পড়ে ঘাড় মটকে মারা গেছে তার স্বামী। আতঙ্কে চিৎকার করে উঠল তিয়ানা, তারপর সংজ্ঞা হারিয়ে নিথর হয়ে গেল তার শরীর। সুস্ময় সুমনের 'নরকবাস' শুরু হয় এই চমকপ্রদ ঘটনা দিয়ে, যা পাঠককে টেনে নেয় এক রহস্যময় জগতে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848799680 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |