নজরুল সংগীতে রাগনির্ভরতা
ড. প্রদীপ কুমার নন্দীর গবেষণাগ্রন্থ 'নজরুল সংগীতে রাগনির্ভরতা' নজরুলসংগীতের রাগভিত্তিক কাঠামো নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছে। সূচনালগ্ন থেকে বাংলা গানের সঙ্গে রাগসংগীতের গভীর সম্পর্ক রয়েছে; চর্যাপদ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত এই ধারা অব্যাহত থেকেছে। কাজী নজরুল ইসলাম তাঁর গানে অত্যন্ত নিখুঁতভাবে রাগসংগীত প্রয়োগ করেছেন, যা এই গ্রন্থে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে।
এই বইয়ে সমগ্র নজরুলসংগীতে কতগুলো রাগ ব্যবহৃত হয়েছে, সকাল, দুপুর ও সন্ধ্যার জন্য কতগুলো রাগ নির্ধারিত, এবং কতগুলো ভাঙা খেয়াল রয়েছে তারও বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গানে রাগসংগীতের প্রয়োগ বাংলা গানকে বিশ্বসংগীতের দরবারে সমাদৃত করেছে। সংগীতের উৎপত্তি নিয়ে মতভেদ থাকলেও এর গতি-প্রকৃতি মানবমনে যে প্রভাব ফেলে তা অনস্বীকার্য। নজরুলসংগীতের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য এই গ্রন্থটি অল্প পরিসরে হলেও অত্যন্ত কাজে লাগবে বলে মনে করি।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 2th Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848799499 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 172 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।