অনিন্দিতার করোনা যুদ্ধ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বরেন চক্রবর্তীর 'অনিন্দিতার করোনা যুদ্ধ' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অনিন্দিতা। বাবার ফুসফুসের চুরানব্বই শতাংশ করোনা গ্রাস করেছে, ডাক্তাররা জানিয়ে দিয়েছেন বেঁচে ওঠার সম্ভাবনা দশ শতাংশেরও কম। কিন্তু মেয়েটি আশা ছাড়েনি, সেই দশ শতাংশ সম্ভাবনাকেই সে বড় করে দেখতে থাকে। করোনার এই অদৃশ্য ভাইরাস সারা পৃথিবীকে দখল করে নিয়েছে, বিজ্ঞানের জয়স্তম্ভেও দেখা দিয়েছে ফাটল। বাবা-মা দুজনেই একই অসুখে হাসপাতালে। আত্মীয়স্বজনরা রোগীর খবর নিতেও আসে না, কিন্তু অনিন্দিতা মেডিক্যাল কলেজের শেষ বর্ষের ছাত্রী হয়ে অটল থাকে বাবার পাশে। মৃত্যুভয়কে তুচ্ছ করে সে জেগে থাকে আইসিইউতে, বাবার বেডের পাশে। মৃত্যু আর বাবার মাঝখানে সে হয়ে দাঁড়ায় অবিনাশী ঢাল। প্রমিথিউসের মতোই মানবিক ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এই মেয়ে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848800195 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 288 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |