বেউল্‌ফ: প্রাচীনতম ইংরেজি মহাকাব্য

by সেলিম আখতার

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

117৳150৳Save 33৳ (22%)
Qty
Wishlist
Share

সেলিম আখতারের 'বেউল্‌ফ: প্রাচীনতম ইংরেজি মহাকাব্য' ইংরেজি সাহিত্যের এক বিখ্যাত মহাকাব্য। ওয়েস্টম্যাকসন ভাষায় লিখিত এই মহাকাব্যটি মূলত ঐতিহাসিক বিষয়বস্তু নিয়ে মুখে মুখে রচিত লোকগাথা ছিল। অষ্টম শতাব্দীতে এটি মহাকাব্য হিসেবে প্রকাশিত হয়।

রূপকথার গল্পের মতো শোনালেও মহাকাব্যিক গাম্ভীর্যে ভরা এই কাব্যের রূপক তাৎপর্য। দৈত্য গ্রেনডেল ও তার দানবী মাকে হত্যা করে নায়ক মূলত সমুদ্র-উপকূলের শৈত্য আর দুস্তর সাগরের বাধাকেই ধ্বংস করেছে। বেউলফ কর্তৃক অগ্নিনিঃসারী দানব হত্যার রোমহর্ষক কাহিনিও এতে বর্ণিত হয়েছে।

প্রাচীন ইংরেজ ও উত্তর-জার্মানির রাজ-আদর্শ এই কাব্যে প্রতিফলিত। যুদ্ধ ও শান্তির রীতিনীতি, যুবকদের সামুদ্রিক অভিযান, শহর ও গোষ্ঠী-আবাস, চারণকবির গানে ঈশ্বর-বন্দনা, সমাজে স্ত্রীলোকের স্থান, প্রাচীন ইংরেজদের চিন্তাধারা, সবকিছুই এতে বিধৃত। এই চমকপ্রদ ঐতিহাসিক মহাকাব্যটি ছোটদের জন্য গল্পাকারে উপস্থাপন করা হয়েছে।

প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:1st Published, 2019
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848798836
পৃষ্ঠা সংখ্যা:94
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all