প্রাচ্যে পুরাতন নারী

by পূরবী বসু

487৳550৳Save 63৳ (11%)
Qty
1
Wishlist
Share

পূরবী বসুর 'প্রাচ্যে পুরাতন নারী' প্রাচ্য নারীর জীবনসংগ্রামের এক মহাকাব্যিক উপাখ্যান। সহস্র বছর আগের প্রাচীনা, কয়েকশত বছর আগের মধ্যমা কিংবা আধুনিক নবীনা, সব নারীর জীবনকাহিনী চিরকাল এক ও অভিন্ন। সেই কাহিনী নারীর অবদমন, অধস্তনতা আর আত্মপ্রতিষ্ঠার জন্য নিয়ত সংগ্রামের ইতিহাস। এই গ্রন্থে লেখক দেখিয়েছেন, পুরুষ তার অসম শক্তি ও ক্ষমতার জোরে নারীর জীবনের চারদিকে যে নিষেধের গন্ডি টেনে দিয়েছে, সহস্র বছরেও সেই সীমারেখা বিলুপ্ত হয়নি।

পুরাণের দেবদেবী, রামায়ণ-মহাভারতের অতিলৌকিক কাহিনি কিংবা মধ্যযুগের মানবজীবনের বয়ান, সবকিছু এখানে উপস্থিত হয়েছে চিরন্তন নরনারীর জীবনগাথা হিসেবে। মনুসংহিতা, বেদ, উপনিষদ, এমনকি পুরাণ ও মহাকাব্যগুলোও যে মানুষেরই সৃষ্টি, সেই সত্যটিও স্পষ্টভাবে বলা হয়েছে এই গ্রন্থে। গল্পকার ও বিজ্ঞানী পূরবী বসুর গবেষণা ও মানবিক দৃষ্টিভঙ্গিতে সাজানো এই বই পাঠকের কাছে রূপকথার মতো শোনালেও, সবকিছুই বাস্তব, প্রাচ্যে নারী জীবনের নিয়ত বৈষম্য ও নির্যাতনের কাহিনি।

প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:২য় প্রকাশ, ২০২৩
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848796337
পৃষ্ঠা সংখ্যা:288
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

নারী ও শিশু বিষয়ক প্রবন্ধ এর আরও বই

See all

পূরবী বসু এর আরও বই

More Categories

See all

অবসর প্রকাশনা সংস্থা এর আরও বই

See all

You May Also Like

See all