বাংলার সামাজিক-সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফাতেমা হেরেন ও এ কে এম শাহনাওয়াজের 'বাংলার সামাজিক-সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবন' গ্রন্থটি বাংলার মানুষের হাজার বছরের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করে। রাজনৈতিক ইতিহাসে যেখানে রাজা-সম্রাটরা নায়ক, সেখানে এই বইয়ে উঠে এসেছে সাধারণ মানুষের জীবন।
বাংলার রাজনৈতিক ইতিহাস যেভাবে লেখা হয়েছে, সামাজিক-সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস সেভাবে লেখা হয়নি। এর বড় কারণ সূত্র সংকট। তবে গত তিন দশকে প্রত্নতত্ত্ব চর্চায় নতুন গতি এসেছে, নতুন নতুন সাংস্কৃতিক অঞ্চল আবিষ্কৃত হয়েছে। এই বইটি সেই নতুন প্রত্নসূত্র ব্যবহার করে রচিত।
জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর পর্যায়ে এই বিষয়ে কোর্স চালু হলেও সিলেবাসের আলোকে কোনো বই ছিল না। শিক্ষক-শিক্ষার্থীদের সেই সংকট মোচনের লক্ষ্যে দীর্ঘ গবেষণার পর এই গ্রন্থটি রচিত হয়েছে। আবহমান বাংলার মানুষের সামাজিক-রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের একটি পূর্ণাঙ্গ ছবি পাওয়া যাবে এতে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848798362 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 251 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |