অ্যাকশন সিনেমার শুটিং ইউনিটে একের পর এক অঘটন ঘটছে। এগুলো কি নিছক দুর্ঘটনা, নাকি কোনো ধূর্ত পরিকল্পনার ফল? কে বা কারা ফাঁদে ফেলতে চাইছে নামী স্টান্টম্যান ভিনসেন্ট ডিজেলকে? শুটিং দেখতে গিয়ে এই রহস্যের মধ্যে জড়িয়ে পড়ে আদনান, মুকিত, দীপ্র আর পাভেল। তদন্তে নেমেই তারা দেখে সন্দেহভাজন একজন নয়, একাধিক! এদিকে শুধু বিপদ নয়, মৃত্যুর ছোবলও আসতে পারে যেকোনো মুহূর্তে। এমন পরিস্থিতিতে চার বন্ধু কি পারবে কেসের সমাধান করতে? ‘চার মূর্তি’ সিরিজের এই প্রথম কাহিনি পাঠককে নিয়ে যাবে রোমাঞ্চকর এক অভিযানে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২২ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848800362 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।