গানের ভেলায় বেলা অবেলায় : নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি
Category:
Condition:
NEW
312৳400৳Save 88৳ (22%)
Qty
Wishlist
Share
গানের ভেলায় বেলা অবেলায় : নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি' সংকলনটি রবীন্দ্রসঙ্গীত শেখার জন্য তৈরি করা হয়েছে। শুধু স্বরলিপি দেখে গান তোলাই এখানে মুখ্য নয়, বরং গানের ভেতরের ছবিটি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। প্রথমে গানের কাব্যাংশ বারবার পড়ে অর্থ ও ভাব বুঝে নিতে হবে, তারপর স্বরলিপি দেখে গান শিখে বারবার গেয়ে আত্মস্থ করতে হবে। তবেই গানের রূপ-রস-গন্ধ গায়কের কণ্ঠে ফুটে উঠবে।
সংকলনটির ভূমিকায় রেজওয়ানা চৌধুরী বন্যা জানিয়েছেন, গানকে ভালোবেসে যে গান গায়, এই বইয়ের গানগুলো তার অপরিসীম আনন্দ দেবে। এখানকার গানগুলো কেবল গলার গান থাকবে না, মনের গান হয়ে উঠবে। রবীন্দ্রসঙ্গীতের অনুরাগী এবং যারা নতুন করে এই শিল্পধারা শিখতে চান, তাদের জন্য এটি একটি মূল্যবান সংগ্রহ।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।