কেনিয়ান সাফারি : মাসাই মারার প্রান্তরে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফারুক মঈনউদ্দীনের কেনিয়ান সাফারি : মাসাই মারার প্রান্তরে একটি স্বল্পদৈর্ঘ্য ভ্রমণকাহিনি, যেখানে পাঠককে নিয়ে যাওয়া হয়েছে পূর্ব আফ্রিকার বিশাল সাভানায়। মাসাই মারা নামের শত শত বর্গমাইল বিস্তৃত এই তৃণভূমিতে একসঙ্গে বাস করে সিংহ, চিতা, হায়েনার মতো মাংসাশী আর ইম্পালা, জেব্রার মতো তৃণভোজী প্রাণী। সাথে আছে প্রায়-যাযাবর মাসাই উপজাতির জীবনযাপন। বইটিতে স্থান পেয়েছে সদ্যোজাত ইম্পালার বাচ্চা মুখে হিংস্র হায়েনার দৃশ্য, লক্ষ ফ্রেমিঙ্গো পাখির বিচরণক্ষেত্র নাকুরু হ্রদ, রাতের অরণ্যে পশুদের জলপান, অভিজাত মাউন্ট কেনিয়া সাফারি ক্লাবে অবস্থান আর মাসাই পল্লীর স্মৃতি।
লেখকের হালকা ভঙ্গিতে বলা কেনিয়া ভ্রমণের বর্ণনা পাঠককে মাসাই মারার প্রান্তর থেকে বিষুবরেখার আরও কিছু দর্শনীয় জায়গায় নিয়ে যায়। সাথে রয়েছে কেনিয়ার বিস্তারিত ইতিহাস এবং বিখ্যাত মাউ মাউ আন্দোলনের অজানা তথ্য। ভ্রমণপিপাসু পাঠকদের জন্য এই বইটি যেমন নতুন গন্তব্যের প্রতি আগ্রহ জাগাতে পারে, তেমনি ভ্রমণের অভিজ্ঞতাও মেটাতে পারে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | Reprint, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844152356 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |