গল্পসমগ্র ৪র্থ খণ্ড

by মানিক বন্দ্যোপাধ্যায়

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

351৳450৳Save 99৳ (22%)
Qty
Wishlist
Share

মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পসমগ্র ৪র্থ খণ্ডে সংকলিত হয়েছে ১৯৪৯ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত লেখা তাঁর সবগুলো গল্প। এই সময়কালের গল্পগুলোতে সমকালীন সমাজসংকট ও শ্রেণিদ্বন্দ্বের ছাপ স্পষ্ট, আর সংকট থেকে উত্তরণের পথ হিসেবে উঠে এসেছে শ্রেণি-ঊর্ধ্ব সংগ্রামী মনোভাব।

বাংলা সাহিত্যের এই খ্যাতিমান গল্পকারের (১৯০৮-৫৬) আবির্ভাব ছিল নাটকীয়। মাত্র বিশ বছর বয়সে, বিএসসি প্রথম বর্ষের ছাত্র থাকাকালীন, বন্ধুদের সঙ্গে বাজি ধরে বিখ্যাত পত্রিকায় গল্প পাঠিয়ে তিনি প্রমাণ করেন, লেখা ভালো হলে নবীন লেখকও জায়গা পান। এরপর পাঠ্যবই ছেড়ে তিনি নিজেকে লেখায় এমনভাবে নিয়োজিত করেন, যাকে তিনি নিজেই বলেছেন 'প্রাণান্তকর সাহিত্যসাধনা'। পরবর্তী সাত বছরের মধ্যেই (১৯২৯-৩৬) তিনি এমন সব গল্প ও উপন্যাস লিখে ফেলেন, যা বাংলা সাহিত্যে তাঁর আসন পাকাপোক্ত করে দেয়।

মাত্র ৪৮ বছরের জীবনে ২৮ বছরই ছিল তাঁর সৃষ্টির সময়। এই সময়ে তিনি লিখেছেন ২৭০টির বেশি ছোটগল্প, ৩৭টি উপন্যাস, সাথে কবিতা, নাটক, প্রবন্ধ ও কিশোর সাহিত্যও। মৃগীরোগ, দারিদ্র্য আর নানা প্রতিকূলতার মধ্যেও মনোবিশ্লেষণমূলক ও সমাজচেতনাধর্মী রচনায় তিনি হয়ে আছেন অনন্য।

প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:1st Published, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848798508
পৃষ্ঠা সংখ্যা:488
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all