ময়মনসিংহের গীতিকা জীবনধর্ম ও কাব্যমুল্য

by সৈয়দ আজিজুল হক

কপি বেছে নিন
280৳360৳Save 80৳ (22%)
Qty
Wishlist
Share

সৈয়দ আজিজুল হকের 'ময়মনসিংহের গীতিকা জীবনধর্ম ও কাব্যমুল্য' গ্রন্থটি ময়মনসিংহ অঞ্চলের গীতিকার শিল্পগত স্বাতন্ত্র্য বিশ্লেষণ করেছে। মধ্যযুগের ধর্মাচ্ছন্ন পরিবেশে এসব গীতিকার উদ্ভব হলেও এতে ব্যক্ত জীবনতৃষ্ণা আধুনিকতাস্পর্শী, বিশেষ করে নারী-চরিত্রদের প্রণয়াবেগ, পতিনির্বাচন ও সতীত্বচিন্তায় স্বাধীনমনস্ক জীবন-অভীপ্সা মধ্যযুগের ঈশ্বরপ্রভাবিত সমাজকাঠামোয় অকল্পনীয়। এসব গীতিকা মধ্যযুগীয় বাংলার সমাজপরিবেশের অনবদ্য দলিল হিসেবে বিভিন্ন শ্রেণী ও বৃত্তির মানুষের জীবনচিত্র অঙ্কন করেছে। অশিক্ষিত পল্লিকবিগণ তাদের সহজাত সৃজনশীলতায় যে গীতিকা সৃষ্টি করেছেন তা তাদের রুচিস্নিগ্ধ সৌন্দর্যপিপাসু মনের পরিচয় বহন করে এবং চরিত্রচিত্রণ, কাহিনীবিন্যাস ও রসনিষ্পত্তিতে অভাবনীয় শৈল্পিক দক্ষতার স্বাক্ষর রেখেছে। লেখকের সমকালসচেতন দৃষ্টিভঙ্গির কারণে এই গ্রন্থে লোকসাহিত্য-বিশ্লেষণের একটি নতুন মাত্রা পাওয়া যাবে।

প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:2nd Printed, 2013
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9844151597
পৃষ্ঠা সংখ্যা:295
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all