ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
চার্লস ডারউইন এবং আলফ্রেড রাসেল ওয়ালেসের ব্যাখ্যাত 'প্রাকৃতিক নির্বাচন' তত্ত্ব বিজ্ঞানের জগতে জীবন-জগৎ-দর্শনকে তীব্র ঝাঁকুনি দিয়েছে। গত দেড়শ বছর ধরে হাজারো পরীক্ষা-নিরীক্ষায় ঋদ্ধ এই তত্ত্বটি জীববিজ্ঞানের গণ্ডি পেরিয়ে আমাদের চিরায়ত দৃষ্টিভঙ্গি, দর্শন ও জীবনাচরণকে গভীরভাবে প্রভাবিত করেছে। কুসংস্কার আর প্রথাবদ্ধ সমাজচেতনার মূলে কুঠারাঘাত করে এটি আমাদের মননে ইহজাগতিক বিশ্ববোধ সৃষ্টিতে প্রভাবকের ভূমিকা পালন করেছে।
বিশ্ববিখ্যাত বংশগতিবিদ থিওডোসিয়াস ডবঝান্সির মতে, জৈববিবর্তনের বোধ ব্যতীত জীববিজ্ঞানে কোনো কিছু অর্থবোধক নয়। ২০০৯ সালে ডারউইনের জন্মদ্বিশতবার্ষিকী এবং 'অরিজিন অব স্পিসিজ' প্রকাশের দেড়শ বছরপূর্তি উপলক্ষে সারা বিশ্বে 'ডারউইন বর্ষ' পালিত হয়। এই গ্রন্থে ডারউইনের তত্ত্বের একুশ শতকে প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2011 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848793572 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |