ভারতীয় সভ্যতা

by ড. এ কে এম শাহনাওয়াজ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

390৳500৳Save 110৳ (22%)
Qty
Wishlist
Share

ড. এ কে এম শাহনাওয়াজের 'ভারতীয় সভ্যতা' গ্রন্থটি প্রাচীন ভারতের নগর সভ্যতার বিকাশ ও বিবর্তনের ইতিহাস তুলে ধরেছে। তিন হাজার খ্রিস্টপূর্বাব্দেরও আগে ভারত ভূখণ্ডে নগর সভ্যতার বিকাশ ঘটেছিল, যা একসময় 'সিন্ধু সভ্যতা' নামে পরিচিত ছিল। সিন্ধু ও এর শাখা নদীর তীরে বিকাশের কারণে এই নামকরণ। কিন্তু পরবর্তী উৎখননে এমন অনেক অঞ্চল আবিষ্কৃত হয়েছে যেগুলোর সাথে সিন্ধু নদের সংশ্লিষ্টতা তেমন নেই। তাই অনেক গবেষক এই সভ্যতাকে 'হরপ্পা সভ্যতা' বলতে চান, যদিও এই নামেও সমস্যা রয়েছে। লেখক বিতর্কিত নামকরণ এড়িয়ে গ্রন্থটিতে 'প্রাচীন ভারতীয় সভ্যতা' হিসেবে উপস্থাপন করেছেন। সিন্ধু সভ্যতার ধ্বংসের সাথে সাথে এই সভ্যতার অবসান ঘটেনি, বৈদিক সভ্যতায়ও এর রেশ রয়ে গেছে বলে লেখক মনে করেন।

ড. এ কে এম শাহনাওয়াজ ইতিহাস পাঠকে জনপ্রিয় করার লক্ষ্যে সহজ-সাবলীল ভাষায় লিখে আসছেন। প্রাগৈতিহাসিক যুগপর্ব ও বিভিন্ন সভ্যতা নিয়ে দশটি গ্রন্থের পরিকল্পনার ধারাবাহিকতায় এটি চতুর্থ গ্রন্থ। রঙিন ছবি, উন্নতমানের কাগজ ও বাঁধাইয়ের মাধ্যমে বইটি দৃষ্টিনন্দন করা হয়েছে। তথ্যের ঘনঘটায় না গিয়ে লেখা ও ছবির মাধ্যমে পাঠককে ইতিহাসের ঘটনাবলির সাথে যুক্ত করার চেষ্টা করা হয়েছে।

প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:1st Published, 2020
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848799543
পৃষ্ঠা সংখ্যা:95
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all