মোখলেস ভাই উপাখ্যান-২
by বিশ্বজিৎ দাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিশ্বজিৎ দাসের হাস্যরসাত্মক উপন্যাস 'মোখলেস ভাই উপাখ্যান-২'-এ আবারও ফিরে এসেছে প্রিয় চরিত্র মোখলেস ভাই। সিনিয়র হলেও মেসের সবার কাছে তিনি বন্ধুর মতোই আদরের। মানুষের উপকার করতে ভালোবাসেন তিনি, আর দিতে ভালোবাসেন নানা রকম বুদ্ধি। কিন্তু সেই বুদ্ধিতেই চলতে গিয়ে ঘটে যায় অদ্ভুত সব হাস্যকর ঘটনা।
তার সার্বক্ষণিক সঙ্গী রুমমেট খসরু, যে ক্লাসমেট নিতুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। নিতু অবশ্য খসরুর এই ভালোলাগা উপভোগ করে, তাকে নাকে দড়ি দিয়ে ঘোরানোই তার নিত্য আনন্দ। আর আছে ইমন, মোখলেস ভাইয়ের সাথে যার অলিখিত দ্বন্দ্ব লেগেই আছে। বিশ্বপ্রেমিক ইমন নিজেকে সবচেয়ে চালাক ভাবে, কিন্তু বিপত্তি ঘটে ঠিক সেখানেই। সুদেব, রোহিত, কাওসারসহ আরও অনেক মজার চরিত্র মিলে পাঠকদের নিয়ে যাবে অনাবিল হাসির এক বর্ণিল জগতে। কালো বিড়াল, টুথব্রাশ পর্ব, এপ্রিল ফুল পর্ব, ট্রেন যাত্রাসহ নানা কাণ্ডকারখানায় ভরা এই বই পড়তে পড়তে হাসি থামানো মুশকিল।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848796368 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |