ধ্রুপদী সাহিত্যতত্ত্ব
by বদিউর রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বদিউর রহমানের 'ধ্রুপদী সাহিত্যতত্ত্ব' বইটি ধ্রুপদী বা চিরায়ত সাহিত্যতত্ত্বের ধারাবাহিকতা অনুসন্ধান করে। এই ধারার সূচনা হয় প্লেটোর নাম দিয়ে, যিনি সরাসরি সাহিত্যতত্ত্বের কোনো সংজ্ঞা দেননি, তবে তার 'সংলাপ' গ্রন্থে শিল্প, কাব্যকলা ও কবি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। প্লেটোর আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কাব্যের প্রভাব থেকে মুক্ত রাখতেই তিনি কবিকে 'না' বলেছিলেন। এরপর এরিস্টটল প্লেটোর 'না'-কে 'হ্যাঁ'-তে রূপান্তর করেন তার বিখ্যাত 'পোয়েটিকস' গ্রন্থে, যা সাহিত্যতত্ত্বের ভিত্তি স্থাপন করে। পরে হোরেস ও লঙ্গিনাসের হাত ধরে সাহিত্যতত্ত্ব বিচারে নতুন মাত্রা যুক্ত হয়। প্লেটো, এরিস্টটল, হোরেস ও লঙ্গিনাস—এই চারজন মিলে গড়ে উঠেছে ধ্রুপদী সাহিত্যতত্ত্বের মূল ভিত্তি।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848797303 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 279 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |