আবদুল্লাহ
কাজী ইমদাদুল হকের 'আবদুল্লাহ' বাংলা সাহিত্যের একটি অনন্য উপন্যাস, যা রচিত হয়েছে বিংশ শতাব্দীর প্রথম দুই দশকের মুসলিম জীবনবিশ্বাস ও জীবনযন্ত্রণাকে কেন্দ্র করে। একটিমাত্র উপন্যাস লিখেই লেখক তাঁর স্বতন্ত্র প্রতিভার ছাপ রেখে গেছেন সাহিত্যের ইতিহাসে। যদিও একটি বিশেষ যুগসত্যকে ধারণ করে লেখা, তবু কালের সীমা পেরিয়ে এটি এখনও প্রাসঙ্গিক। গ্রামীণ মুসলিম সমাজের পীরভক্তি, ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা, আশরাফ-আতরাফ বৈষম্য, স্বার্থপরতা ও সম্প্রদায়বিদ্বেষের বিরুদ্ধে বুর্জোয়া মানবতাবাদী প্রতিবাদই উপন্যাসের মূল সুর।
মধ্যবিত্তের বিকাশে মুসলিম সমাজের ভিত কেমন করে নড়ে উঠেছিল, তার চিত্রও উঠে এসেছে এখানে। গ্রামীণ সমাজের বহুমাত্রিক জটিলতা ও বিরোধের পাশাপাশি স্রষ্টার ধর্মনিরপেক্ষ উদার মানবতাবাদী দর্শনই উপন্যাসটির মূল অভিজ্ঞান। সমাজচিত্র হিসেবে এর মূল্য যতটা, শিল্প হিসেবে তার চেয়ে কম নয়। ইতিহাস ও সমাজবাস্তবতার পুঙ্খানুপুঙ্খ চিত্র খুঁজতে পাঠকের কাছে এটি অপরিহার্য।
| প্রকাশনী | : | আফসার ব্রাদার্স |
| সংস্করণ | : | August 2022 |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 206 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।