চিত্তরঞ্জন অথবা যযাতির বৃত্তান্ত
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হরিশংকর জলদাসের 'চিত্তরঞ্জন অথবা যযাতির বৃত্তান্ত' গ্রন্থে নয়টি গল্প সংকলিত হয়েছে, যার মূল সূত্র মহাভারত। পাঁচ হাজার বছরের পুরনো এই মহাকাব্য কীভাবে আজও বাঙালির জীবনে প্রোথিত, তা খুঁজে দেখেছেন লেখক। 'সহোদর' গল্পে কুন্তীর হাহাকারের সঙ্গে মিশে গেছে বর্তমানের কুমারী মায়েদের আর্তনাদ।
'তুমি কে হে বাপু'তে ব্যাসদেবের সঙ্গে অদ্বৈত মল্লবর্মণের সাক্ষাৎ, 'চিত্তরঞ্জন অথবা যযাতির বৃত্তান্ত' গল্পে মহাভারতের আশ্রয়ে নিজের জীবনকথা যেন রূপায়িত। কুন্তীর বস্ত্রহরণের সঙ্গে বর্তমানের নারীলাঞ্ছনার বেদনা একাকার হয়ে উঠেছে। বিষয়, ভাষা ও গল্পশৈলীর বৈচিত্র্যে হরিশংকর জলদাস পাঠকের ভাবনায় নতুন মাত্রা যোগ করেন।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848797495 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |