সবার জন্য হিসাবশাস্ত্র

by ফারুক মঈনউদ্দীন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

253৳325৳Save 72৳ (22%)
Qty
Wishlist
Share

ফারুক মঈনউদ্দীনের 'সবার জন্য হিসাবশাস্ত্র' বইটি অ্যাকাউন্টিংয়ের জটিল বিষয়গুলো সাধারণ মানুষের জন্য সহজবোধ্য করে উপস্থাপন করেছে। কেবল ব্যবসার হিসাব রাখার জন্যই নয়, বাণিজ্যিক কর্মকাণ্ড পরিমাপ করার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণ, নিয়ন্ত্রণ ও নজরদারির জন্যও অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন মাপ ও অনুপাত ব্যবহার করতে হয়। কিন্তু সংখ্যাবহুল এই বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা অপরিসীম।

একটি পাবলিক লিমিটেড কোম্পানি পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করার পর সেই কোম্পানির ব্যালেন্স শিট সাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা বাধ্যতামূলক। অথচ আমাদের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এই প্রতিবেদন বোঝার মতো অ্যাকাউন্টিং-শিক্ষিতের সংখ্যা নগণ্য। এই বিষয়ে কিছু জ্ঞান থাকলে বাংলাদেশের শেয়ারবাজারের দুটি ধসে এত বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হতেন না। অ্যাকাউন্টিংয়ের ছাত্র নন এমন মানুষের জন্য বইটিতে অত্যন্ত সহজবোধ্য করে ব্যালেন্স শিট এবং বিভিন্ন অনুপাত বিশ্লেষণ বোঝানোর চেষ্টা করা হয়েছে। নতুন বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় কিছু বিষয়েও আলোকপাত করা হয়েছে, যাতে প্রাথমিক ধারণা লাভ করা যায়।

প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:1st Published, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848798591
পৃষ্ঠা সংখ্যা:184
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all