গল্পসমগ্র : ৪র্থ খণ্ড
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলা ছোটগল্পের জগতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'গল্পসমগ্র : ৪র্থ খণ্ড' এক স্বতন্ত্র শিল্পদৃষ্টির পরিচয় বহন করে। কল্লোলীয় কালের কৃত্রিম রোমান্টিকতা ছাপিয়ে তিনি গল্পে এনেছেন চিরায়ত জীবনের শান্ত, কোমল ও স্নিগ্ধ রূপ। প্রাচ্য জীবনের সহজাত মহিমা ও মলিনতা তাঁর গল্পে উজ্জ্বল হয়ে উঠেছে।
মাটি-প্রকৃতির স্পর্শে লালিত মানুষের তুচ্ছ জীবন তাঁর গল্পে লোকায়তের মহিমা পেয়েছে। ভারতীয় অধ্যাত্মবিশ্বাস, ব্রহ্মচেতনা ও পারলৌকিক জীবনবোধের সূক্ষ্ম শৈল্পিক বয়নে বিভূতিভূষণের গল্প হয়ে উঠেছে স্বয়ংস্বতন্ত্র। মর্ত্য-অমর্ত্য, লৌকিক-অলৌকিকের মিশেলে তাঁর গল্প পাঠককে অন্য এক জগতে নিয়ে যায়।
অভাব-দারিদ্র্যপীড়িত লোকায়ত জীবনের পাশাপাশি অরণ্য-প্রকৃতিও তাঁর গল্পে সংবেদনশীল চরিত্র হয়ে উঠেছে। হৃদয়ধর্ম ও সহজাত মানবীয়তাই বিভূতি-গল্পের প্রধান দিক, যা তাকে চিরকালের জন্য পাঠকের মনে স্থান করে দিয়েছে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848801567 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 520 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |