Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গোলাম মুরশিদের 'হাজার বছরের বাঙালি সংস্কৃতি' বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের এক নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ আলোচনা। ভাষা, সাহিত্য, সংগীত থেকে শুরু করে অভিনয়, চিত্রকলা, স্থাপত্য, ধর্ম, লোকাচার, খাদ্যাভ্যাস, পোশাক, সবকিছু মিলিয়েই সংস্কৃতির অবয়ব। কিন্তু এ পর্যন্ত প্রকাশিত রচনাগুলো হিন্দু বা মুসলিম বাঙালির সংকীর্ণ সীমানায় খণ্ডিত ছিল, আর রাজনৈতিক ভেদরেখাও আলোচনাকে করেছে আবিল।
এই গ্রন্থে লেখক দেখিয়েছেন, রাজনৈতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সংস্কৃতির প্রতিটি উপাদানের বিবর্তন ও বহিঃপ্রকাশ কীভাবে ঘটেছে। বাঙালি সংস্কৃতি মূলত সমন্বয়বাদী, এ দেশের ধর্মও বাঙালি বৈশিষ্ট্যপূর্ণ। সরল ভাষায় সাধারণ মানুষের জন্য লেখা এই বইটি পাঠককে বাঙালিত্বের প্রকৃত স্বরূপ ও বৈশিষ্ট্য উন্মোচনে সাহায্য করবে। নিজের শিকড় জানতে আগ্রহী প্রতিটি বাঙালির জন্য এটি মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | পরিবর্ধিত ও পরিমার্জিত ২য় সংস্করণ, ২০২৪ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 984-415-190-2 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 688 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |