মীর কাশিম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অক্ষয়কুমার মৈত্রেয়ের 'মীর কাশিম' ঐতিহাসিক এই চরিত্রের জীবনকাহিনি নিয়ে রচিত। মীর মুহাম্মদ কাশিম আলি খাঁ ইরাকের নাজাফের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৭৬০ থেকে ১৭৬৪ সাল পর্যন্ত তিনি বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। পলাশী যুদ্ধের পর মীর জাফরকে সরিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে ক্ষমতায় বসায়। মীর জাফরের মতো কাপুরুষ ছিলেন না তিনি, দেশপ্রেমে তাঁর কোনো ঘাটতি ছিল না। দক্ষ কূটনীতির মাধ্যমে মুঘল সম্রাট শাহ আলমের স্বীকৃতিও তিনি অর্জন করেন।
পরবর্তী সময়ে ইংরেজদের সঙ্গে তাঁর সামরিক সংঘর্ষ ঘটে। বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে তিনি নিরুদ্দেশ হয়ে যান। দুঃখ, দারিদ্র্য আর ভগ্নস্বাস্থ্য নিয়ে ১৭৭৭ সালের ৭ জুন দিল্লির কাছে শাজাহানবাদে তাঁর মৃত্যু হয়। তাঁর রেখে যাওয়া দুইটি শাল বিক্রি করে দাফন সম্পন্ন করা হয়েছিল, যা ইতিহাসের এক করুণ অধ্যায়। এই গ্রন্থে লেখক মীর কাশিমের উত্থান, শাসন ও পতনের বাস্তবচিত্র তুলে ধরেছেন।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848801277 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |