বিপিনের সংসার
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'বিপিনের সংসার' তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর পাশে গৌণ নয়, বরং স্বতন্ত্র এক উচ্চতায় দাঁড়িয়ে। মানুষের জীবন কোনো আদর্শ বা আইডিয়া প্রতিষ্ঠার কারখানা নয়, এটি বহমান নদীর মতো। দুঃখ, দৈন্য, পতন আর উত্থান সবকিছু মিলিয়েই জীবন। মানুষ ভুল করে, ভুল থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়ায়। এই উপন্যাসে সমাজ আছে, পরিবার আছে, দারিদ্র্য আছে, দারিদ্র্য জয়ের সংগ্রাম আছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আছে প্রেম।
বিপিন, মানী, শান্তি, কামিনী গোয়ালিনী, বীণা, পটল, বিশ্বেশ্বর, মতি, প্রত্যেকে প্রেম দিয়েই জয় করেছে। মানুষ কেন প্রেমে পড়ে, তার উত্তর দেওয়া দুরূহ, তবুও প্রেমই মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ। বিভূতিভূষণের সাবলীল বর্ণনায় 'বিপিনের সংসার' পাঠককে শাশ্বত জীবনের সহজ পাঠ শেখায়। যারা জীবনের গভীর সত্য আর মানবিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে পড়তে ভালোবাসেন, তাদের জন্য এই উপন্যাস এক মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | আফসার ব্রাদার্স |
| সংস্করণ | : | Edition, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 206 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |