Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

187৳240৳Save 53৳ (22%)
Qty
Wishlist
Share

ছোট্ট মেয়ে তুপা পালিয়েছে বাসা থেকে, কারণ সে চায় তার বাবা-মাকে একত্র করতে। তার বাবা আশফাক চৌধুরী প্রতি রাতে মদ খেয়ে এসে মাকে পিটায় এবং চিৎকার করে বাসা মাথায় তোলে। এমনকি জনপ্রিয় একটি উপন্যাস লিখতে না পারার আক্রোশে নিজের সন্তানকে খুন পর্যন্ত করতে উদ্যত হয়, মেরে ফেলতে চায় তুপা আর ওর মাকে। শেষ পর্যন্ত কিছুই করতে না পেরে হতাশাগ্রস্ত আশফাক সিদ্ধান্ত নেয় ডিভোর্সের। ওরা কেউ একবারের জন্যেও তুপার কথা চিন্তা করে না। অন্যদিকে মায়ের নির্দেশে প্রেমিক অশ্রুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে নাজিবা, অশ্রু তাকে কোনোভাবেই বোঝাতে পারছে না যে নাজিবা ছাড়া তার জীবন কতটা অর্থহীন। আপাতনিষ্ঠুর নাজিবা নিজের সিদ্ধান্তে অটল, ব্রেকআপ মানে ব্রেকআপ। পুলিশ অফিসার মাঈনুল হাসান তুপা-উধাও রহস্যের তদন্ত করতে গিয়ে অবাক হয়ে লক্ষ করছে, বাসা থেকে বেরিয়ে বাচ্চাটা যেন বেমালুম বাতাসে মিলিয়ে গেছে। আতঙ্কের করালগ্রাসে বন্দি তুপা দেখছে, ক্রমেই গিরগিটির মতো হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে ছায়াটা, যার হাতে ধরা চকচকে একটি ব্লেড। খলখল করে হেসে উঠল মানুষরূপী পিশাচটা, নাকি ‘অমানুষ’ বলবে ওটাকে সে? সুস্ময় সুমনের কলমে আরও একবার ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার, যা পাঠককে নিয়ে যাবে মানবমনের সেই গহীন রোমহর্ষক কুঠুরিতে, যেখানে পড়তে গিয়ে বারবার শিউরে উঠে ভাববেন, হে মানুষ, তুমি মানুষ হবে কবে?

প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848800225
পৃষ্ঠা সংখ্যা:200
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all