ভারতীয় মধ্যযুগে সাধনার ধারা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ক্ষিতিমোহন সেন রচিত 'ভারতীয় মধ্যযুগে সাধনার ধারা' (১৯৩০) গ্রন্থের ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ভারতের ইতিহাসের দুটি ধারার কথা উল্লেখ করেছেন, একটি রাষ্ট্রীয় ইতিহাস আর অন্যটি সাধনার ইতিহাস। ক্ষিতিমোহন এই দ্বিতীয় ধারাটির ওপরই গুরুত্ব দিয়েছেন।
বইটিতে ভারতীয় মধ্যযুগের নানা ধর্মীয় সম্প্রদায় ও সাধকদের কথা বলা হয়েছে। রামানুজ, বিষ্ণুস্বামী, নিম্বার্ক, চৈতন্য, শঙ্কর দেব, সুরদাস, রাধাবল্লভী, মীরা বাঈ, তুকারাম, নামদেব, রাম দাস, তুলসী দাস প্রমুখ সাধকের ধর্মাচরণের বিবরণ স্থান পেয়েছে। সাম্প্রদায়িক সংঘাতের মধ্যেও ধর্মীয় ঐক্যের যে সুর বেজে উঠেছিল, তা এই বইয়ের মূল প্রতিপাদ্য। ভারতীয় সাধককুলের জীবনী-কোষ হিসেবেও গ্রন্থটি গুরুত্বপূর্ণ।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848799604 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |