বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা
বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা' শীর্ষক এই সম্পাদনা গ্রন্থে স্থান পেয়েছে ছাব্বিশটি নির্বাচিত প্রবন্ধ। বিশ্ববিদ্যালয় কী, এর স্বরূপ কেমন, কেন এটি প্রয়োজন, এর গন্তব্য ও সমস্যাগুলো কী, সংকটের উৎস কোথায় এবং স্বপ্নের বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত, এসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এই বইয়ে। বার্ট্রান্ড রাসেল, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ বসু, হুমায়ূন কবির, মোজাফ্ফর আহমদ, সিরাজুল ইসলাম চৌধুরী, মুহম্মদ জাফর ইকবালসহ একুশজন প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানীর চিন্তাভাবনাসমৃদ্ধ রচনা স্থান পেয়েছে এখানে। উচ্চশিক্ষা বিষয়ে গবেষণা ও জ্ঞান বিকাশে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বোঝার জন্য এই গ্রন্থ অত্যন্ত সহায়ক। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম-ঠিকানাও সংযুক্ত করা হয়েছে, যা উচ্চশিক্ষার্থী ও গবেষকদের কাজে লাগবে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১১ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848793497 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 207 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।