মধ্যযুগের বাংলা : সমাজ ও সংস্কৃতি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তের শতকের শুরু থেকে আঠার শতক পর্যন্ত বিস্তৃত বিশাল এই সময়কাল বাংলার ইতিহাসে মধ্যযুগ নামে পরিচিত। এই দীর্ঘ সময়ে সমাজ ও অর্থনীতিতে পূর্ববর্তী যুগের চেয়ে সম্পূর্ণ নতুন এক যুগের সূচনা ঘটে। রাষ্ট্রের অর্থনৈতিক চাকা সচল থাকায় সমাজ গঠনে গতিশীলতা আসে। শাসকগোষ্ঠী ছিল বহিরাগত, তবে এই দেশকেই তারা নিজের করে নিতে দ্বিধা করেনি। সুলতানগণ ধর্মভিত্তিক স্থানীয় সংস্কৃতির বিকাশে সচেষ্ট হন এবং সমন্বয়বাদী চেতনাকে ধারণ করেন। বাংলা তখন হয়ে ওঠে শাহী বাঙলা, আর সুলতান হন শাহ-ই-বাঙালা। তাদের পৃষ্ঠপোষকতায় স্থানীয় বাংলা সাহিত্যের যে সমৃদ্ধি ঘটে, তা স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে।
এই উদার পরিবেশেই সনাতন ধর্মীয় সমাজের ভেতরে এক বিস্ময়কর বিপ্লবী চেতনা নিয়ে আবির্ভাব হয় শ্রীচৈতন্যদেবের এবং উদ্ভব ঘটে নব বৈষ্ণববাদের। মধ্যযুগের সামাজিক ইতিহাস মূলত হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের ইতিহাস। মুসলমান আলেম-ওলেমা ও শাসক-অমাত্যগণ স্থানীয় সমাজ ও সাধনাকে সহজেই মেনে নিয়েছিলেন। তাই হিন্দু-মুসলিম মিলেই এখানে গড়ে ওঠে বাঙালি সমাজ ও সংস্কৃতি, যার অভ্যন্তরীণ রূপটি এই দুই ধারায় প্রবাহিত। এই সব বিষয়কে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে 'মধ্যযুগের বাংলা : সমাজ ও সংস্কৃতি' গ্রন্থটি।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848801482 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 432 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |