পদ্মানদীর মাঝি
মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' উপন্যাসের পটভূমি বাংলাদেশের বিক্রমপুর-ফরিদপুর অঞ্চল। পদ্মার তীরবর্তী দেবীগঞ্জ ও আমিনবাড়ি গ্রাম, আর কেতুপুরসহ পার্শ্ববর্তী গ্রামের মাঝি ও জেলেদের বিশ্বস্ত জীবনালেখ্য এই উপন্যাসের মূল উপজীব্য।
পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান নদী। ভাঙনপ্রবণতা আর প্রলয়ংকরী স্বভাবের কারণে একে বলা হয় 'কীর্তিনাশা' বা রাক্ষুসী পদ্মা। এ নদীর তীরের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, শহর থেকে দূরে এই নদী এলাকার কয়েকটি গ্রামের দীন-দরিদ্র জেলে ও মাঝিদের জীবনচিত্রই এখানে ফুটে উঠেছে। জেলেপাড়ার মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, অভাব-অভিযোগ সবকিছুই যেন পদ্মানদীর স্রোতের মতোই বয়ে চলে উপন্যাস জুড়ে।
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাস্তববাদী ঔপন্যাসিকের হাতে নিম্নবর্গের মানুষের জীবন এতটা মমতায় ও নিখুঁতভাবে চিত্রিত হয়েছে, যা পাঠককে আজও আন্দোলিত করে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।