বিদ্যাসাগরের দুশো বছর
by গোলাম মুরশিদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছিলেন অত্যন্ত দরিদ্র ও স্বল্পশিক্ষিত পরিবারে। তাঁর পিতা গ্রাম থেকে কলকাতায় এসে একটি দোকানে প্রথম চাকরি পান, বেতন ছিল মাসে মাত্র দুই টাকা। সেই সামান্য আয় দিয়েই পরিবার কোনোরকমে দিন কাটাত। পরে তিনি নিজ পুত্র ঈশ্বরকে লেখাপড়া শেখানোর জন্য কলকাতায় নিয়ে আসেন, আর ঈশ্বরচন্দ্র ভর্তি হন সংস্কৃত কলেজে। উনিশ শতকের বাংলায় অনেক বিখ্যাত মানুষ জন্মেছিলেন, যাঁরা নানা ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছিলেন, কিন্তু কালের স্রোতে তাঁদের অনেকের কীর্তিই আজ ম্লান। তবে বিদ্যাসাগর আজও স্মরণীয় হয়ে আছেন। শুধু 'বিদ্যার সাগর' নামটির জন্যই নয়, তিনি বিধবা বিবাহ প্রচলন, বহুবিবাহ রোধ এবং নারী শিক্ষা বিস্তারে সমাজকে আমূল বদলে দিয়েছিলেন। উন্নত মানের পাঠ্যপুস্তক রচনা করে শিক্ষা সম্পর্কে প্রচলিত ধারণায় তিনি বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। বাংলা গদ্যকে সর্বপ্রকার ভাব প্রকাশের উপযোগী করে গড়ে তোলা এবং উচ্চমানের সাহিত্য সৃষ্টিতেও তাঁর অবদান অসামান্য। জন্মের দুশো বছর পরেও তাই তিনি আজও জীবিত।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | ১ম প্রকাশ ২০২২ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848800287 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।