দুই বঙ্গের স্থাননাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ডা. নৃপেন ভৌমিকের 'দুই বঙ্গের স্থাননাম' স্থাননামের বহুমাত্রিক জগৎ নিয়ে একটি গবেষণাধর্মী কাজ। কোনো অঞ্চলের নাম তার ভূগোল, ইতিহাস, সংস্কৃতি, সমাজবিদ্যা, নৃবিদ্যা এমনকি ভাষাবিদ্যার সঙ্গে গভীরভাবে জড়িত। স্থাননাম কখনোই অর্থহীন নয়, প্রতিটি নামের পেছনে লুকিয়ে থাকে ইতিহাসের স্তর।
বাংলার বিভিন্ন স্থাননামের উৎসে ছড়িয়ে আছে বিচিত্র সব কিংবদন্তি। প্রাগৈতিহাসিক সমাজচিত্রের কিছুটা স্মৃতি আর কিছুটা কল্পনার মিশ্রণে তৈরি হয় এসব কিংবদন্তি। দুই বাংলার মানুষের মধ্যে বাংলা ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের যে অচ্ছেদ্য বন্ধন, স্থাননাম চর্চা সেই বন্ধনকে আরও দৃঢ় করবে বলে লেখক মনে করেন। ভাষা, ইতিহাস ও সংস্কৃতির গবেষকদের জন্য এটি একটি মূল্যবান গ্রন্থ।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848801154 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 592 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |