প্রচলিত পাশ্চাত্য যুক্তিবিদ্যা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চতুর্বার্ষিক সমন্বিত ডিগ্রি অনার্স কোর্স চালুর পর দর্শনের পাঠক্রমে ব্যাপক পরিবর্তন এসেছে। ন্যায়শাস্ত্র বা যুক্তিবিদ্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখন একাধিক কোর্স চালু হয়েছে। ফলে মাতৃভাষায় লিখিত মানসম্মত পাঠ্যবইয়ের প্রয়োজনীয়তা বহুগুণ বেড়ে গেছে।
ড. এম. মতিউর রহমানের 'প্রচলিত পাশ্চাত্য যুক্তিবিদ্যা' বইটি সেই অভাব পূরণের চেষ্টা করেছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আরভিং এম. কপির Introduction to Logic ও Symbolic Logic গ্রন্থ দুটি অবশ্য পাঠ্য হিসেবে গ্রহণ করা হলেও প্রচলিত বা এরিস্টটলীয় ন্যায়শাস্ত্রের ওপর পূর্ণাঙ্গ গ্রন্থের অভাব ছিল। এই বইটি সে শূন্যতা পূরণের একটি বিনীত প্রয়াস।
দর্শন ও যুক্তিবিদ্যার শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য এটি একটি প্রয়োজনীয় সংযোজন।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848799055 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 524 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |