Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ভেদার্থ শব্দযথা' বাংলা ভাষার সমোচ্চারিত বা প্রায়-সমোচ্চারিত অথচ ভিন্ন অর্থ প্রকাশকারী শব্দগুলোর এক অনন্য সংকলন। ভাষার শুদ্ধ উচ্চারণ, জনসমক্ষে বক্তব্য, গান বা কবিতা আবৃত্তির ক্ষেত্রে এই শব্দগুলোর সঠিক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিন্ন বানানে নানা অর্থ, ভিন্ন বানানে একই উচ্চারণে আলাদা অর্থ, এমনকি বিপরীত অর্থ প্রকাশকারী শব্দের বিস্তারিত সংগ্রহ এই গ্রন্থে স্থান পেয়েছে।
প্রচলিত অভিধানের বাইরে গিয়ে বাংলা শব্দভাণ্ডারের নানা বিচিত্র রূপ এই বইয়ে তুলে ধরা হয়েছে। ভাষাপ্রেমী, কবি, গীতিকার, আবৃত্তিশিল্পী কিংবা শিক্ষার্থী যেকোনো পাঠকের জন্য এটি একটি ব্যতিক্রমী প্রযত্ন। শব্দের অর্থসন্ধানে আগ্রহী যে কেউ এই সংকলনের পাতায় পাতায় পাবেন এক মনোযোগী শব্দখেলার আনন্দ, যা ভাষার সূক্ষ্মতা উপলব্ধিতে নতুন মাত্রা যোগ করবে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848799406 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 496 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |