চার্লস ডয়লির ঢাকা : স্মৃতিময় নগরী
by মলয় পাঁড়ে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মলয় পাঁড়ের 'চার্লস ডয়লির ঢাকা : স্মৃতিময় নগরী' বইটি দুই ভাগে বিভক্ত। প্রথম অংশে পুরান ঢাকাকে ঘিরে ছড়িয়ে থাকা জানা-অজানা নানা ইতিহাসের খণ্ডচিত্র। বিশ্ব ইতিহাসে অনন্য এক দিন, পাঁচ হাজার বছর আগে মসলিন রপ্তানির কথা, ঢাকায় বাঘ-হাতির বিচরণ, প্রথম বিজলি বাতি জ্বালানো, পানি সরবরাহ ব্যবস্থা চালুর ঘটনা উঠে এসেছে এখানে। ডাকাতের উপদ্রব, দুর্ভিক্ষ, ভূমিকম্প, টর্নেডোর মতো বিচিত্র বিষয়ও স্থান পেয়েছে।
দ্বিতীয় অংশে রয়েছে চার্লস ডয়লির বিখ্যাত ও বর্তমানে দুষ্প্রাপ্য 'Antiquities of Dacca' ফোলিওটির অসাধারণ সব ছবি। সাথে জেমস অ্যাটকিনসনের লেখা বিবরণের অনুবাদ। ইতিহাস আর ছবির এই সংমিশ্রণ ঢাকার পুরনো রূপকে নতুন করে চিনিয়ে দেবে পাঠককে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848800416 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |