গল্পসমগ্র প্রথম খন্ড
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মানিক বন্দ্যোপাধ্যায়ের 'গল্পসমগ্র প্রথম খন্ড' বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য সংকলন। বন্ধুদের সাথে বাজি ধরে বিখ্যাত পত্রিকায় গল্প ছেপে সাহিত্য জগতে আকস্মিক আবির্ভাব ঘটেছিল তাঁর, তখন তিনি মাত্র বিএসসি প্রথম বর্ষের ছাত্র। এই ঘটনা লেখকসত্তাকে এমনভাবে জাগিয়ে তোলে যে পাঠ্যবইয়ে আর মনোযোগ থাকেনি। নিজের ভাষায় 'প্রাণান্তকর সাহিত্যসাধনা' নাম দেওয়া সেই প্রচেষ্টায় ১৯২৯ থেকে ১৯৩৬ সালের মধ্যে তিনি সৃষ্টি করেন এমন সব গল্প-উপন্যাস যা বাংলা সাহিত্যে তাঁর আসন পাকা করে দেয়।
এই খণ্ডে সংকলিত হয়েছে ১৯২৮ থেকে ১৯৩৬ কালপর্বের গল্পগুলো, যেখানে রোমান্টিকতা, ফ্রয়েডীয় লিবিডোচেতনা ও মনোবিশ্লেষণের পাশাপাশি সামাজিক শোষণ সম্পর্কেও সচেতনতা রয়েছে। মাত্র ৪৮ বছরের জীবনে ২৮ বছরই ছিল তাঁর সৃষ্টির কাল, এ সময়ে লিখেছেন ২৭০টির বেশি ছোটগল্প ও ৩৭টি উপন্যাস। মনোবিশ্লেষণমূলক ও সমাজচেতনাধর্মী রচনায় তিনি বাংলা সাহিত্যে অনন্য।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848798478 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 488 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |