ভারতীয় ও পাশ্চাত্য জ্ঞানবিদ্যা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জ্ঞান কী, তার উৎস ও সীমা কোথায়—এই মৌলিক প্রশ্নগুলো নিয়ে দর্শনের যে শাখা আলোচনা করে, তা-ই জ্ঞানবিদ্যা বা এপিস্টেমোলজি। প্রাচীনকাল থেকেই দর্শনের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ এই শাখাটি মানবচিন্তার ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। এই গ্রন্থে ভারতীয় নয়টি দার্শনিক সম্প্রদায়ের পাশাপাশি পাশ্চাত্য দর্শনের প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের খ্যাতনামা চিন্তাবিদদের জ্ঞানোৎপত্তি সম্পর্কিত মতবাদগুলি বিস্তারিতভাবে উপস্থাপিত হয়েছে। বিশেষভাবে আলোচিত হয়েছে খ্রিস্টপূর্ব সপ্তম শতকেরও আগেকার প্রাচীন ভারতীয় বস্তুবাদী দার্শনিক সম্প্রদায় চার্বাক এবং আধুনিক পাশ্চাত্য দর্শনের সংশয়বাদী চিন্তাবিদ ডেভিড হিউম (১৭১১-১৭৭৬)-এর জ্ঞানতত্ত্ব। ভারতীয় ও পাশ্চাত্য জ্ঞানবিদ্যায় এই দুই চিন্তাধারার অবস্থান ও অবদান নিরূপণের পাশাপাশি তাদের জ্ঞানতত্ত্বের একটি তুলনামূলক আলোচনাও এই গ্রন্থে স্থান পেয়েছে।
বাংলা ভাষায় তুলনামূলক দর্শনচর্চার ক্ষেত্রে এই গ্রন্থটি একটি অনন্য সংযোজন। দর্শনের ইতিহাস পাঠ করতে আগ্রহী শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ পাঠকদের চাহিদা পূরণে এটি সার্থক। জ্ঞানতত্ত্বের জটিল বিষয়গুলিকে সুসংগঠিত ও সহজবোধ্য করে উপস্থাপনার মাধ্যমে পাঠককে দর্শনের গভীরে নিয়ে যাওয়ার প্রয়াস এখানে লক্ষণীয়।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848796290 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 239 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |