তোমার জন্যে

শহীদ কাদরীর প্রেমের কবিতা

by শহীদ কাদরী

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

93৳120৳Save 27৳ (23%)
Qty
Wishlist
Share

বাংলাদেশের কাব্যজগতে শহীদ কাদরী এমন এক উজ্জ্বল নক্ষত্র, যিনি বর্তমান সময়ে তো বটেই, আগামী বহু বছর ধরে দীপ্যমান থাকবেন। তবে তিনি যে প্রচুর লিখেছেন, তা নয়। তাহলে কী সেই বিশেষ গুণ, যার কারণে কম লেখা সত্ত্বেও তিনি এতটা স্মরণীয়? তার প্রবল স্বাতন্ত্র্যই এর মূল কারণ। নিজস্ব কথনভঙ্গি, স্বতন্ত্র লক্ষ্য নির্বাচন এবং ঋজুতা ও শাবল্যে তিনি অনন্য। অসংখ্য কবির ভিড়েও তার কণ্ঠস্বর সহজেই আলাদা করে চেনা যায়।

বিগত শতকের ষাটের দশকের শেষ থেকে নাগরিক ও আধুনিক কবি হিসেবে তার যে প্রতিষ্ঠা, তার ভিন্ন স্বাদের কবিতাগুলিই স্থান পেয়েছে এই সংকলনে। আত্মপ্রত্যয়ী, সংযত এবং পরিমিত লেখা এই কবির প্রকাশিত কাব্যগ্রন্থগুলো থেকে প্রেমের কবিতা বেছে নিয়েই সাজানো হয়েছে 'তোমার জন্যে'। শহীদ কাদরীর প্রেমের কবিতা কি পাঠককে ভিন্ন কোনো কবি-সত্তার মুখোমুখি করায়? একক ব্যক্তির ভেতরে যেমন একাধিক মানুষের অস্তিত্ব থাকে, তেমনি একই কবির মুখে খেলা করে বহু অন্তরাত্মা। তাই শহীদ কাদরীকে সঠিকভাবে বুঝতে হলে 'তোমার জন্যে' কাব্যের পাঠ অপরিহার্য।

প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:2nd Printed, 2016
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848793053
পৃষ্ঠা সংখ্যা:64
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all