হান্নান বোতলে পরী আটকে রাখে

by ওয়াসি আহমেদ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

335৳430৳Save 95৳ (22%)
Qty
Wishlist
Share

চারবার এইচএসসি পাস করার ব্যর্থ চেষ্টার পর হাল ছেড়ে দেয় হান্নান। এখন সে এক বহুজাতিক কোম্পানির এক্সিকিউটিভ ম্যানেজার, কারণ তার মামাই সেই কোম্পানির কান্ট্রি হেড। অফিসের লোকজনের কাছে সে অবশ্য 'মাস্টার্স ফ্রম ম্যানচেস্টার' নামে পরিচিত।

হান্নানের উঠাবসা সমাজের উঁচুশ্রেণির ফাতরা ছেলেদের সঙ্গে।

তাদেরই একজনের নাম পঞ্চম। একদিন পঞ্চম জানায়, গাজীপুর শালবন থেকে দুই কিলোমিটার দূরে এমন এক জায়গা আছে, যেখানে পাওয়া যায় এমন এক বস্তু, যা খেলে মেলে তুখোড় পিনিকের সন্ধান। হান্নান দেরি না করে সেখানে যায়, কিন্তু ভীষণ ঝড়ের কবলে পড়ে ফিরে আসে পঞ্চমের কাটা মাথাসহ।

এরপর হান্নানের মামার মাথা খারাপ হয়ে যায় এবং বলে, বোতলে পরী আটকাতে পারলেই কেবল এই বিপদ থেকে মুক্তি মিলবে। এদিকে পঞ্চমের কাটা মাথাও কথা বলতে শুরু করে— মেজাজ গরম, তবে গালিগালাজ করেও সঠিক বুদ্ধি বাতলে দেয়।

নিরুপায় হান্নান মাঝরাতে রাস্তায় নামে, সাথে পঞ্চমের কাটা মাথা, পেছনে পুলিশ আর বারোটি হিংস্র কুকুর। শেষে মগবাজারের এক সস্তা হোটেলে খোঁজ মেলে। সেখানে কবিগুরুর মতো চেহারার শামীম উদ্দিন কাঁধে দুটো কাক নিয়ে ঢুকে বলেন, 'চমৎকার, ধরা যাক দু-একটা পরী এবার।' পুরো পৃথিবীতে নেমে এসেছে চিরস্থায়ী সন্ধ্যা, আর পেছন থেকে কলকাঠি নাড়ছে ভয়ঙ্কর এক শত্রু। হান্নান কি পারবে সেই ষড়যন্ত্র রুখে পৃথিবীকে রক্ষা করতে? ওয়াসি আহমেদের এই গল্প পাঠককে টেনে নেবে এক অদ্ভুত জগতে।

প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:1st Published, 2021
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848799901
পৃষ্ঠা সংখ্যা:248
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all