জীবনানন্দ দাশের তৃতীয় কাব্যগ্রন্থ 'বনলতা সেন' বাংলা কবিতার ইতিহাসে এক অনন্য মাইলফলক। ১৯৪২ সালে 'এক পয়সায় একটি' নামে মাত্র বারোটি কবিতা নিয়ে প্রথম প্রকাশিত হয়েছিল এই সংকলনটি। এরপর ১৯৫৪ সালে সিগনেট প্রেস থেকে আরও কবিতা যোগ করে নতুন সংস্করণ বের হয়, যার প্রচ্ছদ এঁকেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। রবীন্দ্র-উত্তর যুগে বাংলা কবিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কৃতিত্ব অনেকটাই এই সংকলনের।
বইয়ের নাম কবিতা 'বনলতা সেন' বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় প্রেমের কবিতাগুলোর একটি। এতটাই জনপ্রিয় যে কবিতাটির নাম কবির নামের সমার্থক হয়ে গেছে। জীবনানন্দের কবিতার প্রধান উপজীব্য প্রকৃতি, তার বৃক্ষ, লতা এবং নদীর শব্দ ও দৃশ্য। তার কবিতায় ফুটে ওঠে এক চিন্তাশীল আধুনিক মানুষের মৌলিক ভাবনা, যা জন্ম দিয়েছিল নতুন এক সংবেদনশীলতা ও বাস্তব চেতনার।
জীবনানন্দের কবিতা জটিল, প্রকৃতির মতোই রহস্যময়ী। ব্যঞ্জনা আর প্রতীকে তার কাব্য অনন্য। 'বনলতা সেন' কাব্যগ্রন্থটি তার চিত্ররূপময় কাব্যশৈলীর শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিবেচিত হয়, যা বাংলা কবিতার ভিন্ন এক পরিসরের মুখপাত্র হিসেবে তাকে প্রতিষ্ঠিত করেছে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 12th Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844150221 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 62 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |