কপি বেছে নিন
351৳450৳Save 99৳ (22%)
Qty
Wishlist
Share

১৯৭১ সালে বাঙালির মুক্তিযুদ্ধ ছিল হাজার বছরের ইতিহাসে এক গৌরবগাথা এবং অপমান-যন্ত্রণার রক্তাক্ত অধ্যায়। নিরস্ত্র শান্তিপ্রিয় বাঙালির ওপর পাকিস্তানি হানাদারদের পাশবিক অত্যাচার ও হত্যাযজ্ঞ হিটলারের নাৎসি বাহিনীর ভয়াবহতাকেও হার মানায়। ভীতু বাঙালির পুরোনো কিংবদন্তি ভেঙে সেদিন জাতি সংঘবদ্ধ হয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছিল মাতৃভূমি রক্ষার জন্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য।

চৈনিক লেখক লু শুনের মতে কবিতা দিয়ে বিপ্লব হয় না, হয় বন্দুক দিয়ে। কিন্তু যুদ্ধাস্ত্রই সব নয়, ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার পরাজয় আর বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর পতনই তার প্রমাণ। অস্ত্র লড়ে না, লড়ে মানুষ, আর তাদের অনুপ্রেরণা জোগায় কবিতা, গান ও সাহিত্য। আবুল হাসনাতের সম্পাদনায় 'মুক্তিযুদ্ধের কবিতা' সংকলনটি সেই প্রণোদনাশক্তিরই প্রতিফলন, যেখানে প্রবীণ থেকে তরুণ কবিদের কবিকর্ম এক মালায় গাঁথা হয়েছে। মুক্তিযুদ্ধের গল্প সংকলনের সহোদর এই বইটি আমাদের বিজয়গাথার এক গুরুত্বপূর্ণ দলিল।

প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:8th Printed, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9844151058
পৃষ্ঠা সংখ্যা:375
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all