Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গোলাম মুরশিদের 'রাসসুন্দরী থেকে রোকেয়া' গ্রন্থটি বাঙালি নারীর সামাজিক অবস্থার নাটকীয় পরিবর্তনের ইতিহাস তুলে ধরে। একুশ শতকের বাংলাদেশে নারী আর পর্দার আড়ালে লুকিয়ে নেই, তাকে দেখা যায় জনজীবনের সর্বত্র। কিন্তু দেড় শো বছর আগেও মেয়েদের জন্য লেখাপড়া, ঘরের বাইরে যাওয়া, গাড়িতে চড়া, জুতো পায়ে দেওয়া, দিনের বেলা স্বামীর সঙ্গে কথা বলা ছিল নিষিদ্ধ। তখন নারীরা ছিল পুরুষ-শাসিত সমাজে এক ধরনের জন্তুর মতো। এই গ্রন্থে কয়েকজন নারীর দৃষ্টান্ত দিয়ে দেখানো হয়েছে কী করে সেই অবস্থার আমূল পরিবর্তন এসেছে। রাসুন্দরী দেবী নিজে নিজে লেখাপড়া শিখে সবার আগে আত্মজীবনী রচনা করেছিলেন, কৈলাসবাসিনী দেবী স্বামীর কাছে লেখাপড়া শিখে বই লিখেছিলেন, জ্ঞানদানন্দিনী দেবী বাঙালি নারীদের শাড়ি পরা শিখিয়েছিলেন, আর রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের জন্য পুরুষের সমান অধিকার দাবি করেছিলেন। তাঁরাই ইতিহাস রচনা করেছিলেন, আর সেই ইতিহাসই এই বইয়ের বিষয়বস্তু।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 2nd Printed, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848796474 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 216 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |