প্রকাশিত-অপ্রকাশিত কবিতাসমগ্র
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জীবনানন্দ দাশের 'প্রকাশিত-অপ্রকাশিত কবিতাসমগ্র' তাঁর জীবদ্দশায় প্রকাশিত সাতটি কবিতাগ্রন্থের সব কবিতা এবং এর বাইরে বিভিন্ন পত্রপত্রিকা, সংকলন ও পাণ্ডুলিপি থেকে সংকলিত অগ্রন্থিত কবিতা নিয়ে গঠিত। কবির জীবদ্দশায় প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে 'ঝরা পালক', 'ধূসর পাণ্ডুলিপি', 'বনলতা সেন', 'মহাপৃথিবী', 'সাতটি তারার তিমির' ও 'জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা'।
এই বিশাল সংকলনে কবির ৬০০-এর অধিক কবিতা ছাড়াও আছে তাঁর ইংরেজি কবিতা, স্বরচিত অনুবাদ, সাময়িকপত্রে প্রকাশিত কবিতার তালিকা এবং বিস্তারিত জীবনপঞ্জি ও গ্রন্থপঞ্জি। দুই বাংলার শ্রেষ্ঠ জীবনানন্দ-বিশেষজ্ঞ আবদুল মান্নান সৈয়দ সম্পাদিত এই গ্রন্থে 'প্রস্তুতি-প্রসঙ্গ' ও 'জীবনানন্দ দাশের কবিতা: একটি পরিক্রমা' নামে দুটি দীর্ঘ রচনাও অন্তর্ভুক্ত। কবিকে সম্পূর্ণভাবে বুঝতে চাওয়া পাঠক, ছাত্র, শিক্ষক ও গবেষকদের জন্য এই সংকলন অপরিহার্য।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 5th Print, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844460085 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 778 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |