Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হরিশংকর জলদাসের 'হৃদয়নদী' উপন্যাসে উঠে এসেছে পারভীন আকতার নামের একজন পঞ্চাশোর্ধ্ব নারীর আন্তর ও বহির্জীবনের জটিল চিত্র। পারভীন একটি সরকারি কলেজের অধ্যাপক, স্বামী-পুত্র-কন্যা নিয়ে তার দৃশ্যত সুখের সংসার। কিন্তু তারপরও এক দুর্মর অতৃপ্তি তাকে কুরে কুরে খায়। নিশীথে অক্ষম স্বামী ফরহাদের পাশে শুয়ে সে মনে মনে লালন করে অন্য একজনকে, প্রেমিক নিখিলেশকে। দেহসুখ বঞ্চিত পারভীন নিখিলেশের সঙ্গে জীবনের সুখ-দুঃখ ভাগ করে নিতে চায়।
পারভীনকে ঘিরে আবর্তিত মধ্য ও উচ্চবিত্তের সহৃদয়তা আর হৃদয়হীনতাই এই উপন্যাসের মূল উপজীব্য। কন্যা হেমলতা প্রেমের বিয়ে করে এক মাদকাসক্তকে, আর শ্বশুরবাড়িতে নির্যাতিত হয়। অন্তঃসত্ত্বা হেমলতার বাপের বাড়িতে ফিরে আসার উপায় থাকে না। গভীর বেদনা পারভীনের ভেতরবাহির ছিড়েখুঁড়ে খেতে থাকে। অনেকের মধ্যে থেকেও সে নিজেকে বড় নিঃসঙ্গ বোধ করে, এই একাকিত্ব তার জীবনকে বিষিয়ে তোলে। এখন কী করবে পারভীন? জীবন থেকে নিজেকে সরিয়ে নেবে, না জীবনের বিরুদ্ধে যুদ্ধে নামবে? 'হৃদয়নদী' পাঠককে রুক্ষ-রূঢ় মধ্যবিত্ত জীবনের মুখোমুখি দাঁড় করাবে।
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848797815 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |