কসবি

চট্টগ্রাম শহরের প্রায় তিনশ বছরের পুরনাে সাহেবপাড়াকে পটভূমি করে ‘কসবি’ (পতিতা) উপন্যাসটি রচিত।

by হরিশংকর জলদাস

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

280৳360৳Save 80৳ (22%)
Qty
Wishlist
Share

হরিশংকর জলদাসের 'কসবি' উপন্যাসটি বাংলাদেশের চট্টগ্রাম শহরের প্রায় তিনশ বছরের পুরনো পতিতাপল্লি সাহেবপাড়াকে পটভূমি করে রচিত। কৈবর্তদের নিয়ে 'জলপুত্র' ও 'দহনকাল' লেখার পর এই উপন্যাস লিখেছেন তিনি। বৈদিক যুগ থেকেই বেশ্যাবৃত্তির সূচনা, রামায়ণ-মহাভারতের কাল পেরিয়ে আজ পর্যন্ত তা অব্যাহত। ভদ্রসমাজের মানুষ দিনের বেলায় তাদের নিন্দা করে, কিন্তু রাতের আঁধারে তাদের সান্নিধ্য খোঁজে। এই বৈপরীত্যই লেখক তুলে ধরেছেন।

চম্পা, বনানী, মমতাজ, মার্গারেট, উমা প্রমুখ গণিকারা ক্লেদময় জীবনযাপন করে। কৈলাস নামের তরুণটি তাদের স্বাধিকার সচেতন করে তোলে, স্বপ্ন দেখায় আনন্দময় জীবনের। তার প্রণোদনায় সাহেবপাড়ায় ছড়িয়ে পড়ে শ্রেণিসংগ্রাম, কিন্তু এর শোধ দিতে হয় কৈলাসকে জীবন দিয়ে। মোহিনী মাসি আর কালু সর্দারের দ্বন্দ্ব, গণিকা দেবযানীর আত্মত্যাগ, হিংসা-প্রতিহিংসার মধ্য দিয়ে কাহিনি এগিয়ে যায়। তির্যক, তিক্ত, বিষাদময় আবার মাদকতাপূর্ণ সংলাপে লেখকের ভাষা এই উপন্যাসের প্রাণ। পাঠককে সমাজজিজ্ঞাসু করে তোলাই লেখকের লক্ষ্য।

প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:6th Printed, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789848797501
পৃষ্ঠা সংখ্যা:168
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all