দ্য হান্ড্রেড ইয়ার্স ওয়ার: শতবর্ষব্যাপী যুদ্ধের অবসান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইমতিয়াজ আহমেদের 'দ্য হান্ড্রেড ইয়ার্স ওয়ার: শতবর্ষব্যাপী যুদ্ধের অবসান' ঐতিহাসিক এক প্রেক্ষাপটে ফিরিয়ে নিয়ে যায় পাঠককে। ১৪২৯ সাল, ফ্রান্সের মাটিতে উড়ছে ইংল্যান্ডের বিজয়পতাকা। যুবরাজ চার্লস আর তার অনুসারীরা প্রায় অবরুদ্ধ হয়ে আছেন ছোট্ট এক এলাকায়। অর্লিয়েন্স শহর চার্লসের সমর্থকদের শেষ শক্ত ঘাঁটি, আর তা দখল করতে পারলেই ফরাসি প্রতিরোধের শেষ অবলম্বন ধুলোয় মিশে যাবে। তাই শহরের চারদিকে অবস্থান নিয়েছে ইংল্যান্ডের সেনারা। দীর্ঘদিন বীরের মতো লড়লেও ক্লান্ত হয়ে পড়েছে শহরবাসী।
ঠিক তখনই, ৩০ এপ্রিল ১৪২৯ সালে অর্লিয়েন্সের বাইরে দেখা দেয় চার্লসের পাঠানো সাহায্যকারী বাহিনী। তাদের সবার সামনে ঘোড়ায় চড়ে এক তরুণী, আপাদমস্তক বর্মে ঢাকা, হাতে ছোট্ট কুঠার আর সাদা পতাকায় আঁকা লিলি ফুলের ঝাণ্ডা। এই কিশোরীর আগমনের সাথেই শুরু হয় শতবর্ষের যুদ্ধের চতুর্থ পর্যায়, আর জয়ের পাল্লা ধীরে ধীরে কিন্তু চূড়ান্তভাবে হেলে পড়ে ফরাসিদের পক্ষে। ইতিহাসের এই চিরচেনা অধ্যায়কে লেখক নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন, যা ইতিহাসপ্রেমী পাঠকদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে।
| প্রকাশনী | : | আফসার ব্রাদার্স |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৪ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849733980 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 288 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |