কৃষ্ণকুমারী

by মাইকেল মধুসূদন দত্ত

Category:
কপি বেছে নিন
124৳160৳Save 36৳ (23%)
Qty
Wishlist
Share

মাইকেল মধুসূদন দত্ত রচিত 'কৃষ্ণকুমারী' (১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। উইলিয়াম টডের 'রাজস্থান' গ্রন্থ থেকে কাহিনি সংগৃহীত হলেও ১৮৬০ সালে রচিত এই নাটকটি প্রকাশিত হয় ১৮৬১ সালে। নাটকের প্রধান চরিত্র কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভীমসিংহ, জগৎসিংহ, মানসিংহ ও ধনদাস। কাহিনি এগিয়ে যায় মূলত মদনিকা ও ধনদাস চরিত্রের মাধ্যমে।

নাটকের কেন্দ্রীয় বিষয় কৃষ্ণকুমারীর আত্মবিসর্জন। রূপে-গুণে অনন্য কৃষ্ণকুমারীর চিত্রপট দেখে জগৎসিংহ তাকে বিয়ে করতে ব্যাকুল হয়ে ওঠে। ধনদাসের মাধ্যমে ভীমসিংহের কাছে বিয়ের প্রস্তাব পাঠানো হয়, কিন্তু ধনদাস এখানে হীন চরিত্র, টাকার বিনিময়ে সে যেকোনো কাজ করতে প্রস্তুত। মদনিকা বিলাসবতীর সখি, আর ধনদাস জগৎসিংহের নারী সংগ্রাহক। ট্র্যাজেডি নাটকের পাঠকদের জন্য এটি বাংলা সাহিত্যের একটি অপরিহার্য পাঠ।

প্রকাশনী:অবসর প্রকাশনা সংস্থা
সংস্করণ:4th Printed, 2019
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9844151198
পৃষ্ঠা সংখ্যা:72
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all