অগ্নিঝরা জবানবন্দি : প্রেক্ষিত সক্রেটিস-নজরুল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সালেহ আহমেদ শিশিরের 'অগ্নিঝরা জবানবন্দি : প্রেক্ষিত সক্রেটিস-নজরুল' গ্রন্থটি ইতিহাসের দুই ক্ষণজন্মা পুরুষের আদালতের জবানবন্দিকে কেন্দ্র করে রচিত। খ্রিষ্টপূর্ব ৩৯৯ অব্দে এথেন্সের আদালতে সক্রেটিস এবং ১৯২৩ সালে পরাধীন ভারতের আদালতে কাজী নজরুল ইসলাম যে বক্তব্য রেখেছিলেন, তা যেন মোহনবাঁশির সুরের মতোই বিমোহিত করেছে মানুষকে। অন্যদিকে সেই একই বক্তব্য শাসক ও স্বার্থবাদী গোষ্ঠীর কানে পুড়ে যাওয়া সীসার মতোই অসহনীয় মনে হয়েছে।
তাই তো তারা ক্ষিপ্ত হয়ে সেই আগুন নেভাতে চেয়েছিল। একজনকে মৃত্যুদণ্ড দিয়ে, আরেকজনকে জেল-জুলুম দিয়ে তারা কণ্ঠরোধ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। কালের পরিক্রমায় সেই দুই মহাপুরুষ মানুষের হৃদয়ে আরও গভীরে আসন করে নিয়েছেন। তাঁদের অদম্য উচ্চারণ আজও মানুষকে প্রেরণা জোগায়। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তাঁরা যে আগুন জ্বালিয়েছিলেন, তা চিরকাল জ্বলতে থাকবে। এই গ্রন্থে পাঠক সেই অগ্নিশিখার কিছুটা আভাস পাবেন বলে লেখক বিশ্বাস করেন।
| প্রকাশনী | : | আফসার ব্রাদার্স |
| সংস্করণ | : | 2nd print 2026 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847016400891 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |