আবৃত্তি শিক্ষণ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফয়জুল আলম পাপ্পু-র 'আবৃত্তি শিক্ষণ' গ্রন্থটি আবৃত্তিচর্চার আগ্রহীদের জন্য এক প্রয়োজনীয় নির্দেশিকা। লেখক নিজে বহু বছর ধরে আবৃত্তির চর্চা ও প্রশিক্ষণের সঙ্গে যুক্ত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশটি। তার মধ্যে কবিতার বই, গবেষণা, জীবনীগ্রন্থ ও সম্পাদনা সবই আছে। এ ছাড়া নিয়মিত লিখছেন জাতীয় দৈনিকে কবিতা, প্রবন্ধ ও সাহিত্য সমালোচনা।
বইটির আলোচ্য বিষয়ের মধ্যে আছে আবৃত্তির ক্রমবিকাশ, উচ্চারণ, ছন্দ, কণ্ঠস্বরসাধনা, আবেগ ও রস-অলংকার। এ ছাড়া আছে পেশাগত উপযোগিতা, সমালোচনা, শৈলী, অনুষ্ঠান উপস্থাপনা এবং আবৃত্তি উপযোগী উল্লেখযোগ্য কবিতা। লেখকের কৃতিত্বের মধ্যে রয়েছে বাংলা একাডেমী তরুণ লেখক প্রকল্প পুরস্কার ১৯৯৮ ও শ্রেষ্ঠ আবৃত্তিশিল্পী হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি। আবৃত্তি শেখা ও শেখানোর প্রতিটি ধাপে এই বইটি কার্যকর ভূমিকা রাখবে।
| প্রকাশনী | : | আফসার ব্রাদার্স |
| সংস্করণ | : | 2nd Printed, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847016600265 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 233 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |